শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৮
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত

মোঃ রাতুল গাজী (ঝালকাঠী)::

ঝালকাঠি সদর উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালন করা হয়েছে। শহরের কৃষ্ণকাঠিতে স্বপ্নসারথি দলের পঁচিশজন কিশোরীকে নিয়ে, তাদের জীবনের স্বপ্ন বাস্তবায়নে উৎসাহ দেওয়ার লক্ষ্যে, জীবনদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চব্বিশতম মাসের চব্বিশতম অধিবেশনের আয়োজন করা হয়।

এতে কিশোরীরা নিজেদের হাতে তৈরি তারের বিভিন্ন সামগ্রী দিয়ে তাদের স্বপ্নের মেলা উপস্থাপন করে, যাতে তারা এই স্বপ্নের মেলার মাধ্যমে নিজেদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে পারে।

চব্বিশতম অধিবেশন “থাকবো নাকো বদ্ধ ঘরে, পর্ব-দুই” পরিচালনা করেন সেলপ (SELHP) প্রকল্পের কর্মকর্তা হাসিনা আকতার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক মোসাম্মৎ মলি বেগম, আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি বিভাগ, ব্র্যাক, ঝালকাঠি) ইলেন বিশ্বাস এবং বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা