বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৮
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাজিদ হাসান (মেহেরপুর) ::

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেস করা হয়েছে। ৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্দোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর শিবিরের সভাপতি আবু রায়হান, মুজিবনগর উপজেলা শিবিরের সভাপতি আবু তালহা প্রমুখ।

এদিকে এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের কোর্ট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে মেহেরপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক জেলা সভাপতি সাব্বির আহমেদ, সদর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তুহিন রানা, গাংনী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শিহাব আলী, সাধারণ সম্পাদক আল জাবির, মুজিবনগর সভাপতি আবু তালহা, সাধারণ সম্পাদক অনিক হোসেন, মেহেরপুর পৌর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক খালিদ হোসেনসহ জেলা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মেহেরপুর থেকে সাজিদ হাসান।

 

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা