মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৭
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

মুলাদীতে জেএমবির সক্রিয় সদস্য আটক

তালুকদার খোকন :

বরিশালের মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য সুলতান নাসির উদ্দিনকে (৩৯) আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। সুলতান নাসির উদ্দিন ওই এলাকার মো. হযরত আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তিনি জেএমবির দাওয়াতি শাখার একজন সদস্য। ১৯৯৬ সালে পেদ্দার হাট ওয়াদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস ও ১৯৯৮ সালে বরিশাল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন নাসির। পরে তিনি সেলাই (দর্জি) কাজের মাধ্যমে কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ওষুধ কোম্পানি, কার শো-রুম, বাইং হাউস ও শেয়ার বাজার (ব্রোকার হাউস) এ অফিস সহকারী হিসেবে কাজ করেন। ২০১০ সালের ঢাকায় থাকাকালীন অবস্থায় তিনি জসীম উদ্দীন রহমানীর সঙ্গে সান্নিধ্য লাভের মাধ্যমে উগ্রপন্থি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন। এ সময় দাওয়াতি কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে যান তিনি। ২০১৫ সালের শুরুতে নাসির তারিকুল ইসলাম ওরফে সাকিবের সান্নিধ্যে জেএমবির কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য যশোর, চট্টগ্রাম, বরগুনা, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে যান তিনি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা