সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৯
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

রংপুরে নিজ বাড়িতে এরশাদকে দাফনের দাবি

বিশেষ প্রতিনিধি: সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দাফন রংপুরে নিজ বাড়ি পল্লী নিবাসে করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

রোববার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত মানুষ জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীরা এ দাবি করেন।

তারা বলেন, অসুস্থ হওয়ার কিছু দিন আগে দলের বিভিন্ন স্তরের নেতার সঙ্গে আলাপচারিতায় তার অন্তিম সমাধি নিজ বাড়ি পল্লী নিবাসে করার জন্য ওছিয়ত করে যান সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তাই তার দাফন রংপুরে করার দাবি জানিয়েছেন তারা।

এরশাদ একটি সমাধি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছিলেন। হঠাৎ অসুস্থ হওয়ায় এরশাদ পরিকল্পনা জনসমক্ষে বলে যেতে পারেননি। সে কারণে জাতীয় পার্টি রংপুর বিভাগ, জেলা, মহানগরসহ সহযোগী ও অঙ্গ সংগঠনসহ রংপুরবাসীর পক্ষ থেকে জাপা চেয়ারম্যানের দাফন তার ওছিয়ত করা জায়গায় করার আবেদন জানান তারা।

সকালে সেন্ট্রাল রোডের জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, মঙ্গলবার স্যারের মরদেহ আসবে রংপুরে। তার জানাজা বাদ জোহর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে হবে। এ জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।

এতিম করে রাজনৈতিক পিতা হুসেইন মুহম্মদ এরশাদ চিরবিদায় নিয়েছেন। কিছু বলার ভাষা নেই আমাদের।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা