রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৮
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

গাংনী বাজারে মোবাইল কোর্ট পরিচালানায়- কশাইকে আর্থিক জরিমান

সাজিদ হাসান (মেহেরপুর) ::

মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী বাজার এলাকায় বুধবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় অসুস্থ গরু জবাই এর উদ্দেশ্য কশাইখানায় নিয়ে আসলে বাজারেই মরা যায় গরুটি। উপজেলা প্রাণী সম্পদ অফিসার, গাংনী, মেহেরপুর এর অভিযোগ দায়েরের প্রেক্ষিতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর সংস্লিষ্ট ধারা অমান্য করায় ০১ জনকে অর্থদন্ড প্রদান পূর্বক তাতক্ষনিক আদায় করা হয়।

উপজেলা প্রশাসন, গাংনী থানার পুলিশ সদস্য, গাংনী উজেলার সচেতন সংবাদকর্মীগণ ও গাংনী বাজারের সচেতন নাগরিকদের তৎপরতায় অভিযুক্ত কশাই মৃত গরু জবাই করার সুযোগ পায়নি।

এছাড়া মৃত পশু থেকে রোগ জীবাণু যেন ছড়াতে না পারে, সেজন্য যথাযথ ভাবে মৃত পশু মাটিচাপা দেওয়ার জন্য গাংনী বাজার কমিটি এবং উপজেলা প্রাণী সম্পদ অফিসকে বলা হয়। সেই সাথে উল্লিখিত কশাইখানাকে পরিপূর্ণ জীবাণুমুক্ত না করা পর্যন্ত আর কোন পশু জবাই করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়। অভিযুক্ত কশাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং তাকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

মাংস ক্রয়, বিক্রয় ও বিপনন এর সাথে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় এ ধরনের অপচেষ্টা প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুর থেকে

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা