রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২১
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

মাদক ব্যবসায়ি নলছিটির দিপ্ত কর্মকার ইয়াবাসহ আটক

স্টাফ রিপোর্টার: ঝালকাঠির নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি দিপ্ত কর্মকারকে (২৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকায় তমালপট্টি থেকে তাকে আটক করা হয়। আটক দিপ্ত কর্মকার উপজেলা শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা ও দিপ্ত জুয়েলার্সের সত্ত্বাধিকারী গৌরাঙ্গ কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নলছিটি ফাড়ির ইনচার্জ এসআই অাজিজুল বারীর নেতৃত্বে একদল পুলিশ তমালপট্টি এলাকার একটি দোকানে অভিযান চালায়। এসময় দিপ্ত কর্মকারকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০ পিস উদ্ধার করা হয়।

নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, আটক দিপ্ত কর্মকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে চিহ্নিত মাদক ব্যবসায়ি দিপ্ত কর্মকারকে আটকের পরে তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে নলছিটি উপজেলা বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মীকে থানায় তদ্বির করতে দেখা গেছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা