রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

আড়িয়াল খা নদীর পেটে শিক্ষা প্রতিষ্ঠান- জমি- ঘর বাড়ী- উৎকণ্ঠায় গ্রামবাসী

স্টাফ রিপোর্টার: বর্ষা এলেই যৌবন ফিরে পায় বরিশালের আড়িয়াল খাঁ নদী, শুরু হয় ভাঙ্গন। ভোগান্তিতে পড়ে নদী উপকূলবর্তী মানুষগুলো। অনেকেই শেষ সম্বল বসত ভিটা হারিয়ে হয়ে পড়েন নির্বাক, পরিবার-পরিজন নিয়ে ছোটেন এতটুকু নিরাপদ আশ্রয়ের খোঁজে।

সেই ধারাবাহিকতায় এ বছরও রেহাই পাচ্ছেন না বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চর নাজিরপুর, নাতির হাট,সাহেবের চর, কাচিরচর ও রামারপোল গ্রামবাসী। কয়েকশত ঘর ভাঙ্গনের স্বীকার হতে যাচ্ছে। এমতবস্থায় দিশেহারা খেটে খাওয়া মানুষগুলো।
এদিকে সম্প্রতি সাহেবেরচর বয়াতীবাড়ি আড়িয়াল খা নদী ভাঙ্গনে উত্তর সাহেবের চর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাহেবের চর হামিদিয়া দাখিল মাদ্রাসার সড়ক টি ইতি মধ্যে বিলিন হয়ে যাচ্ছে। অপর দিকে চর নাজিরপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় জয়েম্তী নদী ভাঙ্গনের হুমকির মুখে। ভাঙ্গনরোধে সরকারি-বেসরকারিভাবে কোন ব্যবস্থা না নেয়ায় বিষয়টি দিনে দিনে আরো তীব্র হচ্ছে। এমতবস্থায় গত ৫ জুলাই মানণীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামিম নাজিরপুর ইউনিয়নের জয়েন্তী ও আড়িয়াল খা নদী ভাঙ্গনে কবলিত এলাকা পরিদশন করে দূত ব্যাবস্থা গ্রহনের জন্য আশ্বাস দেন। দুর্ভোগপীড়িত এলাকাবাসীর দাবী, ভাঙ্গন রোধে অবিলম্বে সরকারি-বেসরকারি উদ্যোগে হলেও বাঁধ নির্মান করতে হবে এবং ভাঙ্গন কবলিত মানুষদের পুর্নবাসন করতে হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা