শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৬
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

মুলাদীতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধানিবেদন

তালুকদার খোকনঃ

আজ রক্তাক্ত ও কলঙ্কময় ২১ আগস্ট। ২০০৪ সালের এইদিনে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় নজিরবিহীন হত্যাযজ্ঞ। এ হামলার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেওয়া। বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করাই ছিল এই হামলার উদ্দেশ্য।১৫ আগস্টের সেই পুরোনো শকুনগুলোই আবার খামচে ধরেছিল বাঙালির হৃদয়। ওরা নিভিয়ে দিতে চেয়েছিল আমাদের বাতিঘর, পারেনি। তবে আমরা হারিয়েছি অনেক প্রিয়জন। প্রিয়জন হারানোর যে ক্ষতি আজো পূরণ হয়নি, হবেও না। ২১ আগস্টে সকল নিহতদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। ঐ দিনের হামলায় নিহত মুলাদী উপজেলার শহীদ মোস্তাক আহম্মেদ সেন্টুর কবর জিয়ারত ও শ্রদ্ধানিবেদন করছেন, মুলাদী উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক- উপজেলার চেয়ারম্যান জননেতা আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু । এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ, ছাত্রলীগ ও যুবলীগ সহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা