শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৭
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

নলছিটিতে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ২৬৩ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার কামদেবপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাদের নলছিটি থানায় সোপর্দ করে র‌্যাব।

র‌্যাব জানায়, কামদেবপুর গ্রামে ইয়াবা বিক্রির খবর পেয়ে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় সোহেল খান (২৫), মো. সোহেল (৩২), মো. শাহিন (৪২) ও খলিলুর রহমান (২৫) নামে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের তল্লাশী করে ২৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করেছে র‌্যাব।

নলছিটি থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিদের আদালতের কারাগারে পাঠানো হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা