মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৯
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ধর্ষণচেষ্টার অভিযোগে হাসপাতালের মালিক রেজাউল করিম গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি (উজিরপুর):

বরিশালের উজিরপুর উপজেলায় এক রোগীর বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার সাতলা বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার এক গৃহবধূ (৪০) মুখে ও গলায় ঘা হওয়ায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামের স্থানীয় এক আত্মীয়ের পরামর্শে চিকিৎসা নেওয়ার জন্য ১১ আগস্ট ওই গৃহবধূ তাঁর ছোট বোনকে (২৫) সঙ্গে নিয়ে মায়ের দোয়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভর্তি হন। রোগীর সেবা দেওয়ার জন্য ছোট বোন তাঁর সঙ্গে হাসপাতালে থেকে যান।

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে ওই রোগীর বোন রেজাউল করিমের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলার আসামি হিসেবে পুলিশ রেজাউল করিমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা