শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩২
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

ভোলায় জোয়ারের পানিতে ডুবেগেছে দিনে দুবার করে ৫টি গ্রাম

ভোলা বিশেষ প্রতিনিধি :: ভোলা সদর উপজেলার পাঁচটি গ্রাম ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢোকায় দিনরাত দুবার প্লাবিত হচ্ছে। তলিয়ে আছে রাস্তাঘাট, বসতবাড়ি, মাছের ঘের ও ফসলি জমি।এতে চরম দুর্ভোগে প্রায় ২ হাজার পরিবার।

এদিকে তলিয়ে আছে রাস্তাঘাট ও বসতবাড়ি। আউশ ধান ও আমনের বীজতলা এখন পানির নিচে। ভেসে গেছে কয়েক হাজার ঘের ও পুকুরের মাছ। আম্পানসহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো টেকসইভাবে মেরামত ও সংস্কার না করায় বারবার ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

ভেঙে যাওয়া বাঁধ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।

স্থানীয় প্রতিনিধি জানান, প্রতিদিন জোয়ারের পানিতে দুবার প্লাবিত হচ্ছে ভোলা সদর উপজেলার পাঁচটি গ্রাম। এতে তলিয়ে যায় রাস্তাঘাট, বসতবাড়ি, মাছের ঘের ও ফসলি জমি। এখানকার মানুষের অনেক ক্ষতি হয়েছে। এই বাঁধ ঠিক না হলে দুর্ভোগ শেষ হবে না।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা