বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২০
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

করোনায় সিলেটে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে সিলেটে। ওই সময়ে আরও ১৩২ জনের শনাক্ত হয়েছে করোনা। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন বিভাগে ৩৫২ জন। নতুন শনাক্ত হওয়া ১৩২ জনের মধ্যে রয়েছেন সিলেট ৭২, সুনামগঞ্জে ২৭ এবং হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ২৪ জন। ওই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৪ জনের মধ্যে ৩ জন সিলেট এবং ১জন সুনামগঞ্জের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৮৪৪ জন। এর মধ্যে সিলেট সর্বোচ্চ ৫ হাজার ২৩৩ , সুনামগঞ্জে ১ হাজার ৮৭৩, হবিগঞ্জে ১ হাজার ৪২৫ ও মৌলভীবাজারের ১ হাজার ৩১৩ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৭৫ জন। মৃতদের মধ্যে সিলেটে সর্বোচ্চ ১২৫, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৯ জন।
করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন বিভাগে ৫ হাজার ৫০৮ জন। এর মধ্যে সিলেটে ২ হাজার ৩৩০, সুনামগঞ্জের ১ হাজার ৪৪৬, হবিগঞ্জের ৯৩০ ও মৌলভীবাজার ৮০২ জন। করোনা আক্রান্ত ১৪৮ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে আছেন চিকিৎসাধীন। এর মধ্যে ৭০ জন সিলেটের, ১০ জন সুনামগঞ্জের, ৪৬ জন হবিগঞ্জের, মৌলভীবাজারে ২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা