শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

ঢাকা-১৮ উপনির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন করে যা বললেন নুর

বিজলী অনলাইন ডেক্স:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকালে নুরুল হক নুরের কাছে বিষয়টির সত্যতা জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সবাই চাচ্ছেন, আমি যেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হই।’

নুর আরও বলেন, ‘দেশে একটা অগণতান্ত্রিক পরিবেশ চলছে। ভোট থেকে মানুষ মুখ সরিয়ে নিয়েছে। সাধারণ মানুষকে আবারও ভোটমুখী করতে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা হচ্ছে। তবে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। তিনি জ্বর ও অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা