সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৩
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

হোটেল আলী থেকে ৭০০ পিস ইয়াবা নিয়ে নারীসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বিজলী ডেক্স:

বরিশাল নগরীর সদর রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় নাছিমা আক্তার নদী (৪০) নামের এক নারীসহ আরও এক যুবককে গ্রেপ্তার করে। রোববার সন্ধ্যারাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর রোডে আলী ইন্টারন্যাশনাল হোটেলে এ অভিযান চালিয়েছেন। গ্রেপ্তার নাছিমা চট্টগ্রাম আগ্রাবাদের মৃত বাবুল খানের স্ত্রী এবং অপর যুবক মো: শামীম খান বরগুনা জেলা রোগধন এলাকার মকবুল খানের পুত্র হলেও তারা উভয়ে বাগেরহাটের মংলা থানার ৯ নম্বর ওয়ার্ড কেওড়াতলা এলাকার পেয়ার আহম্মেদের বাড়ির ভাড়াটিয়া।

ডিবি পুলিশ অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর সদর রোডের এম আলী হোটেলে ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম হানা দেয়। পরে তারা সেখানকার ৩১৩ নম্বর কক্ষ থেকে নাছিমা নামের ওই নারীসহ যুবক শামীম আটক করে। এবং তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা ডিবি পুলিশের কাছে স্বীকার করে তাদের হেফাজতে কক্ষটিতে ইয়াবা মজুত আছে।

এসআই দেলোয়ার হোসেন জানান, স্বীকারোক্তি মতে হোটেলের তল্লাশি চালিয়ে কক্ষটি থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি মডেল থানা একটি মামলা করা হয়েছে।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা