সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২২
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

ইউএনও ওয়াহিদার জ্ঞান ফিরেছে

বিজলী অনলাইন ডেক্সঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার তার জ্ঞান ফিরেছে। অস্ত্রোপচারের ১১ ঘণ্টা পর জ্ঞান ফিরল। হাসপাতাল সূত্রে এমনটা নিশ্চিত হওয়া গেছে।

এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন ও গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তার মাথার ভাঙা হাড়ের ৭-৮ টুকরা অস্ত্রোপচারে জোড়া দিয়েছেন চিকিৎসকরা। আঘাতের কারণে আরও ছোট ছোট যে কাটা ছিল সেগুলোও ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে অস্ত্রোপচার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মোহাম্মদ জাহিদ হোসেন জানান, ৬ সদস্যবিশিষ্ট চিকিৎসক দলের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ইউএনও ওয়াহিদার মাথার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে ওয়াহিদার অস্ত্রোপচার শেষ হলেও ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উএনও ওয়াহিদা সেরে উঠবেন সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হলেও শঙ্কামুক্ত নন বলে জানান তিনি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা