শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১২
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

গারো পাহাড়ে পিকনিকের ভটভটি উল্টে শেরপুরে আহত ২৫

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনী অবকাশ কেন্দ্রে বেড়াতে আসা ভটভটি গাড়ি উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলার সীমান্ত সড়কের গুরুচরণ দুধনই এলাকায় ১৪ সেপ্টেম্বর সোমবার রাতে ঘটনাটি ঘটে ।

স্থানীয়রা জানান, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা মিস্ত্রিপাড়া গ্রামের একদল যুবক সোমবার দুপুরে শ্যালোচালিত ভটভটিযোগে গজনী অবকাশ কেন্দ্রে ভ্রমনে আসে। বিকাল বাড়ি বাড়ি ফেরার পথে প্রথমে তাদের ভটভটি গাড়ীটি নষ্ট হয়ে যায়। পরে রাত অবদি গাড়িটি ঠিক করে বাড়ী ফেরার পথে সীমান্ত সড়কের গুরু চরন দুধনই এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে অন্ততপক্ষে ২৫ জন আহত হয়।
ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ আহিদ ইকবাল খোকন বলেন, গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে শেরপুর সদর হাসপাতাল প্রেরন করা হয়েছে। বাকিরা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি দুর্ঘটনা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা