বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৮
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

‘অটো প্রমোশন’ নয়, মূল্যায়ন করেই নবম শ্রেণিতে : অধ্যাপক জিয়াউল হক

অনলাইন ডেক্সঃ

‘অটো প্রমোশন’ নয়, মূল্যায়নের ভিত্তিতেই অষ্টম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত আন্তশিক্ষা বোর্ডের উপকমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক জিয়াউল হক। আর মূল্যায়নের বিষয়ে শিক্ষা বোর্ড থেকে শিক্ষকদের জন্য একটি গাইড লাইন করে দেওয়া হবে বলে জানান অধ্যাপক জিয়াউল হক।

মূল্যায়নের ভিত্তি কী হবে- এমন প্রশ্নের জবাবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘এ বছরের ১৫ মার্চ পর্যন্ত শ্রেণিকক্ষে এবং পরবর্তী সময়ে সংসদ টিভি ও অনলাইনে যা পড়ানো হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। নিজ প্রতিষ্ঠানের শিক্ষক সম্ভব হলে সরাসরি, না হলে অনলাইনে অথবা আগের মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করবেন। চলতি বছর জেএসসি-জেডিসিতে মোট ২৫ লাখ শিক্ষার্থীর পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু করনোভাইরাস পরিস্থিতি কারণে সরকার গত ২৭ আগস্ট এই দুই পরীক্ষা বাতিল ঘোষণা করে। এর আগে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও বাতিল ঘোষণা করা হয়। পরে ২ সেপ্টেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গ্রহণ না করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

বৈঠকে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করা হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তবে সভায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র চেয়ারম্যান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা