রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৭
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ: শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এমসি কলেজ ছাত্রবাস পরিদর্শনে

অনলাইন ডেক্স:

সিলেট এমসি কলেজ হোস্টেলে বালিকা গৃহবধূ গণধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত ৩ সদস্যদের তদন্ত কমিটি কলেজ ক্যাম্পাসে এসেছেন। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তদন্ত কমিটি দল কলেজে এসে পৌঁছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠক করবেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন- মাউশি পরিচালক (প্রশাসন) শহিদুল কবির চৌধুরী, মাউশি সহ-পরিচালক লোকমান হোসেন, মাউশি উপ-পরিচালক নুরে আলম। কলেজ গঠিত তদন্ত কমিটির সদস্যদের সাথেও তাদের বৈঠক করার কথা রয়েছে। এর আগে ঘটনার পরদিন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ারুজ্জামানকে প্রধান করে ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করে। এ কমিটি ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার কথা। প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন। এ ঘটনায় তরুণীর স্বামীর দায়ের করা মামলায় আসামিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুমকে (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়। এ ঘটনায় এজাহারভূক্ত পাঁচজনসহ এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা