মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৯
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা শুরু আগামী ২২ দিন পর্যন্ত

বিজলী ডেক্স:

আজ বুধবার থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এতে দেশের বিভিন্ন এলাকায় জেলেরা ইলিশ ধরা থেকে বিরত রয়েছেন। বাজারে বিক্রি ও সংরক্ষণও বন্ধ রয়েছে।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘ইলিশসম্পদ উন্নয়নে বাধা দেওয়া দুর্বৃত্তদের প্রতি ন্যূনতম অনুকম্পা থাকবে না। মা ইলিশ সংরক্ষণ অভিযান সবাই মিলে সফল করতে হবে। কিছু প্রতিকূলতা ও সমস্যা রয়েছে। এ সমস্যা ও প্রতিকূলতা আমাদের সদিচ্ছা ও সৃজনশীলতা দিয়ে অতিক্রম করতে হবে।’

গতকাল মঙ্গলবার সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম আরো বলেন, ‘সমস্যা অতিক্রম করে কাজ করতে পারলেই সফলতা আসবে। মানুষের সচেতনতা বাড়ছে। আইনের প্রয়োগকে আমরা এমন জায়গায় নিয়ে এসেছি যে দুর্বৃত্তরা দেশের উন্নয়নে, মাছের উন্নয়নে বাধা; সেই দুর্বৃত্তদের প্রতি আমাদের কোনো রকম অনুকম্পা থাকবে না।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা