শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৬
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে

বিশেষ প্রতিনিধি:

বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার পর আবার কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শনিবার সকাল ৮ টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিটিএ কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আখতার হোসেন।

তিনি বলেন, শুক্রবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল। শনিবার সকাল ৮টা থেকে আবার চালু করা হয়েছে।

কাঁঠালবাড়ি ঘাট লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, কর্তৃপক্ষ আমাদের রুটটি দিয়ে সীমিত আকারে লঞ্চ চলাচল করতে বলেছে। যে সব লঞ্চ নাব্যতা সংকটের ভেতর দিয়েও চলাচল করতে সক্ষম, মালিকদের সেসব লঞ্চ চালাতে বলেছি আমরা।

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে ঝড়ো বাতাস এবং বৃষ্টি বেড়ে গেলে এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া নাব্যতা সংকটের কারণে আগে থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা