শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২১
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি (সাতক্ষীরা):

বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় এটি অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা সকাল থেকেই জড়ো হতে থাকেন। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন সাতক্ষীরা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান। বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ওয়েসকুরুনী, সাতক্ষীরা শাখার সেক্রেটারী মোঃ ছরোয়ার আলম, মোফাম্বেরুল ইসলাম তৌকি প্রমূখ।
ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারীর ফাঁসির দাবী জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুধু মহানবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়নি, ব্যঙ্গ করা হয়েছে বিশ্বের পৌনে দুইশ কোটি মুসলমানের। ফ্রান্স সরকারের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ বিশ্ব মুসলিম মেনে নিতে পারে না। মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে ফ্রান্স, এমন মন্তব্য করে বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে ফ্রান্সের কোনো দূতাবাস দেখতে চাই না। এছাড়া, ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান জানানো হয় প্রতিবাদ সমাবেশে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা