শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৪
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে মুলাদী সদর ইউনিয়নে ইসলামী সমাজ কল্যান ও তাওহিদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মুলাদী প্রতিনিধিঃ

বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র, সরকার প্রধান ও রাষ্ট্রীয় ভাবে অবমাননার প্রতিবাদে মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর বাজাওে ইসলামী সমাজ কল্যান ও তৌহিদি জনতা সহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিগন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করেছেন। গতকাল বরিবার বাদ আসর মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর বাজার থেকে পাইতী খলা খেয়া ঘাট পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যান সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিবাদ সভায় প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুলাদী উপজেলা সভাপতি আলহাজ্ব এফ এম মাইনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাষ্টার মোশারফ হোসেন হাওলাদার, আলহাজ্ব ক্বারী মোঃ আঃ বারী, মাওলানা বায়জিদ হোসাইন, আল আমিন, হাফেজ মাওলানা, সরোয়ার হোসেন, মাওলানা, আশরাফুল আলম, মোঃ আজিজুল হক, আল মামুন মল্লিক, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ তাওহিদুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে সকল বক্তরা বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারীর ফাঁসির দাবী জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুধু মহানবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়নি, ব্যঙ্গ করা হয়েছে বিশ্বের পৌনে দুইশ কোটি মুসলমানের। ফ্রান্স সরকারের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ বিশ্ব মুসলিম মেনে নিতে পারে না। মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে ফ্রান্স, এমন মন্তব্য করে বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে ফ্রান্সের কোনো দূতাবাস থাকবে না। এছাড়া ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান জানানো হয় এবং অভিজ্ঞ ডাক্তারদের প্রতি বিশেষ ভাবে আহবান জানান ফ্রান্সে কোন কোম্পানির ঔষধ না লেখার জন্য প্রতিবাদ সমাবেশে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা