বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৫
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

ঝালকাঠিতে রহস্যজনক অগ্নীকান্ড, একুশে টিভির জেলা প্রতিনিধি আজমীরের বাসভবনে…!

বিশেষ প্রতিনিধি :

ঝালকাঠিতে একুশে টিভির জেলা প্রতিনিধি ও জেলা বিএম‌এস‌এফ সভাপতি সাংবাদিক আজমীর হোসেন তালুকদারের বাসভবনের ৩য় তলার ষ্টোররুমে রহস্যজনক অগ্নীকান্ড ঘটনা ঘটে। ৩০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার সময় রহস্যজনক ভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ২টি রুমের মধ্যে থাকা আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ বিষয় ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মো: আবু জাফর জানান, গতকাল ৩০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১২: ৩৬ মিনিটের সময় অগ্নীকান্ডের ঘটনা জানতে পেরে দ্রত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় আধাঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এ বিষয় একুশে টিভির জেলা প্রতিনিধি ও বিএমএসএফ সভাপতি সাংবাদিক আজমীর হোসেন তালুকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, মহান আল্লাহর দরবারে শুকরিয়া, সমস্ত ক্ষয়ক্ষতি আসবাবপত্র ও মালামালের উপর দিয়ে গেছে কিন্তু আমাদের পরিবারের কেউ আহত হয়নি অথবা পাশাপাশি বসবাসরত প্রতিবেশীদেরও কোন ক্ষতি হয়নি তবে এই রুমে কোন বৈদ্যুতিক তার কিংবা চুলা নেই তারপর ও আগুন কিভাবে লাগল সে ব্যাপারে আল্লাহ ই ভাল জানেন। আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কোনো কারন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ও জানাতে পারেনি। তবে অগ্নীকান্ডের ঘটনায় আগুনে পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন। অগ্নীকান্ডের ঘটনায় খবর পেয়ে পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, পৌর কাউন্সিলর বাবু তরুণ কর্মকার, নাসিমা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এছারাও ঝালকাঠি জেলা বিএম‌এস‌এফ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ খান, বিএম‌এস‌এফসহ বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মী ঘটনা স্থলে ছুটে যান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা