শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২১
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

সিজেএম আদালতে দুই শিশুর কান্না, মুক্তি মেলেনি মা-বাবার

 অনলাইন ডেস্ক ::

রাজধানীর সিজেএম আদালতের বিচারপ্রার্থীদের মাঝে দুই শিশু বিচারপ্রার্থী। জানা গেল, পাঁচদিন ধরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন। তাইতো আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে ৩ বছরের টুম্পা প্রতিবেশীর হাত ধরে বাবা মো. তোফায়েল ও মা ওয়াসিমা খাতুনকে কারাগার থেকে বাড়ি নিয়ে যেতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) পা রাখে আদালতে।

দুই শিশুর নানী মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও তার স্বামী তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের মামলা করেন। আর এ মামলায় গত শুক্রবার থেকে কারাগারে শিশুদের বাবা-মা। সেই থেকে শিশুদের দেখার কেউ নেই।

বংশালের নিজ বাসার প্রতিবেশীদের ঘরেই আশ্রয় নিয়েছে দুই শিশু। তাদের হাত ধরেই ২ ভাই বোন বাবা-মায়ের জামিনের জন্য বিচারক মো. মামুনুর রশিদের আদালতে।

কিন্তু এদিন দুই শিশুটির বাবা-মাকে জামিন দেননি বিচারক। উল্টো শিশুরা আদালতের ভেতরে কান্না করায়, দায়িত্বরত এক পুলিশ সদস্যকে শোকজ করেছেন আদালত।

এ মামলার আইনজীবী ইসমাইল হোসেন পাটোয়ারী সময় সংবাদকে জানান, দুই শিশুর বাবা-মায়ের জামিন না হওয়ায় তাদের ভবিষ্যত অনিশ্চিত। স্বজনদের কেউ কাছে না থাকায় প্রতিবেশীদের কাছে দুধের দুই শিশু কতদিন থাকবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সেইসাথে দুই শিশুর বাবা-মায়ের মুক্তি পেতে জামিনের জন্য আবারও আদালতে আবেদন করবেন বলেও জানান এই আইনজীবী।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা