শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২২
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

মুলাদী সদর ইউনিয়নে মুজিব ভিলেজ এর অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরন করেন ইউপি চেয়ারম্যান কামরুল আহসান

মুলাদী প্রতিনিধিঃ

“মুজিব শতবর্ষ উপলক্ষে” ঘর নাই জমি নাই প্রকল্পে- মুজিব ভিলেজ এর অসহায় পরিবারের জন্য ঘর ও জমি বরাদ্ধের পাশাপাশি অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেন মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান। গতকাল দুপুর ০২ টায় মুলাদী সদর ইউনিয়ন পরিষদ চত্তরে ১নং ওয়ার্ডের পাতারচর গ্রামে মুজিব ভিলেজ এর ঘরের অসহায় মানুষের মাঝে নিজ কম্বল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন মুলাদী সদর ইউনিয়নে সচিব মোঃ জাকির হোসেন সিকদার, সকল ইউপি সদস্যগন, ইউনিয়ন উদ্যোগক্তা জান্নাতুল ফেরদৌসী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ। কম্বল বিতরন অনুষ্টানে ইউপি চেয়ারম্যান কামরুল আহসান বলেন “মুজিব শতবর্ষ উপলক্ষে” মুজিব ভিলেজ নামে নাম করণ করা হয়েছে, আজ ৭০ টি পরিবারের লোকজনের মাঝে সরকারী কম্বল বিতরন করেছি, সাথে উক্ত ১নং ওয়ার্ডের পাতারচর গ্রামের সরকারী জমি ভুমি দুস্যদের হাত থেকে রক্ষা করে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মুজিব ভিলেজ এর স্থান নির্ধারন করেছেন, ঘরের কাজ শুরু হয়েছে এবং আরও ঘর বাড়বে। তিনি আরো জানান যে উক্ত ঘর যার নামে বরাদ্দ দেওয়া হবে তাকেই ভোগ করতে হবে কারো ছেলে/জামাই/মেয়ে কে দেওয়া যাবে না কারো ক্ষেত্রে যদি এমনটা হয় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলেই সরকারের নির্দেশ মেনে চলতে হবে, করোনা মহামারী ২য় ধাপে আছি আমরা, আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। পাতারচর গ্রামে বিশুদ্ধ খাবার পানির অভাব নিরসনে অচিরেই ৪টি গভীর নলকুপ স্থাপন করা হয়ে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা