শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৯
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

মুলাদীতে খুনের সাজাপ্রাপ্ত আসামী ৪টি চোরাই গরু সহ আটক

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের মৃত ইসমাইল খান এর পুত্র বিশাই খান ৪ টি গরু সহ নিজ বাড়ী থেকে আটক করে মুলাদী থানা পুলিশ। গত ২৭ ডিসেম্বর দিবাগত ভোর রাত ৫টায় গোপন সংবাদের ভিত্তিত্রে মুলাদী থানার এস আই সিদ্দিক ও এ এস হুমায়ুন সহ সঙ্গীর ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশাই খানের বাড়ীর বাগানে গাছের সাথে বাধা অবস্থায় ৪টি গরু উদ্ধার করে এবং বিশাই খানকে গ্রেফতার করেন। জানা যায় বিশাই খান বাহাদুরপুর গ্রামের শাহাবুদ্দিন বেপারীর খুনের সাজা প্রাপ্ত আসামী, কিছু দিন পূর্বে কাজিরচর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের একতা বাজারে একই রাতে ৫টি দোকান চুরি অভিযুক্ত, এবং বর্তমানে বরিশাল জেলার কোন উপজেলার গরু চুরি করে নিজের বাগানে নিয়ে আসলে, এলাকা বাসী সংবাদ পেয়ে মুলাদী থানায় সংবাদ দিলে মুলাদী থানার এস আই সিদ্দিক সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশাই খানের বাড়ীর বাগান থেকে ৪টি গুরু উদ্ধার করেন। আরও জানা যায় কবির বেপারী পিতা অজ্ঞাত ও শাহজাহান বেপারী পিতা মৃত কদম আলী বেপারীর যোগ সাজসে বিশাই খান এলাকার প্রভাবশালী মহলের ছত্র ছায়া এ অপরাধ দিনের পর দিন করে যাচ্ছে। কবির বেপারী ও শাহজাহান বেপারীর নামের ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। বর্তমানে কবির বেপারী ও শাহজাহান বেপারী পলাতক আছে। মুলাদী উপজেলা সহ নিজ এলাকায় নানা অপরাধের সাথে জড়িত কবির বেপারী, শাহাজাহান বেপারী এবং বিশাই খানের কারণে এলাকা কেহ শান্তিপূর্ব ভাবে রাতি যাপন করতে পারছে না।এ বিষয়ে এলাকাবাসী জানান আমার অপরাধিদের দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য আইন শৃংঙ্খলা বাহিনী সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা