সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১০
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

যেভাবে আগুন লাগল সেরাম ইনস্টিটিউটে

অনলাইন ডেস্ক::

ভারতের পুনেতে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ খুঁজে পাওয়া গেছে। জানা গেছে, কারখানা ভবনে যন্ত্রপাতি পুনঃসংযোগের সময় সেখান থেকে ছিটকে আসা আগুনের স্ফূলিঙ্গের কারণে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে একইদিন দুপুর ৩টার দিকে পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

পুনের পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত ১৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। টিকা তৈরি ও মজুত করার জায়গাটি নিরাপদেই আছে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

করোনার টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের পাশেই ছিল সেরামের ওই নির্মাণাধীন ভবন। টিকা তৈরির কাজ সেখানে শুরু না হলেও তার প্রস্তুতি চলছিল।

শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খালি করে দেওয়া হয়েছে সেরামের ওই ভবনটি। ভেতরে কেউ আটকে আছেন কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা