বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০০
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

দেশীয় পেঁয়াজের নিয়ন্ত্রণে খাতুনগঞ্জের বাজার

অনলাইন ডেস্ক::

দীর্ঘ ৪ মাস ধরে চট্টগ্রামের খাতুনগঞ্জের পুরো বাজার নিয়ন্ত্রণ করছে দেশীয় পেঁয়াজ। যদিও ভারত রপ্তানি বন্ধের পর বাজার অস্থির হয়ে দাম একশোতে ঠেকে। তবে ধীরে ধীরে নানা জেলার পেঁয়াজ লাগাম টেনে স্থির করে বাজার। এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকার নিচে।

চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন ট্রাক ট্রাকে আসছে দেশীয় পেঁয়াজ। আড়তগুলোতে ভরপুর এ পেঁয়াজ। মেহেরপুর, পাবনা, রাজশাহী, ফরিদপুর ও কুষ্টিয়াসহ নানা জেলার বেপারিরা দল বেঁধে পেঁয়াজ আনছেন। আবার ফিরে যাচ্ছেন ভালো দাম নিয়ে।

তারা বলছেন, কৃষকের ঘরে প্রচুর পেঁয়াজ মওজুদ থাকায় নির্ভর করতে হবে না অন্য দেশের উপর।

বেপারিরা জানান, ভারতীয় পেঁয়াজ আরো দুমাস না আসলেও কোন সংকট হবে না। আমাদের কৃষকরা এবার অনেক পেঁয়াজ আবাদ করেছেন।

ব্যবসায়ীদের নজরও এখন দেশীয় পেঁয়াজে। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকার মধ্যে।

আবদুর রহিম নামে এক বিক্রেতা বলেন, এ বছর পাবনার পেঁয়াজ বিক্রি করেছি ২৪-২৫ টাকায়। ফরিদপুরে ২৬, মেহেরপুরে ২৪ টাকায় করছি।

ব্যবসায়ী নেতারা বলছেন, দেশীয় কৃষকদের প্রণোদনার পাশাপাশি সংরক্ষণের ব্যবস্থা করলে উল্টো রপ্তানি করা যাবে পেঁয়াজ।

চট্টগ্রামের খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী আড়ৎদার সমিতি সহ-সভাপতি আবছার উদ্দিন বলেন, দেশে পেঁয়াজ সংরক্ষণ ও ন্যায্যমূল্যের অভাবে পেঁয়াজ উৎপাদন কমে গেছে। কৃষকদের প্রণোদনাসহ নানা ধরনের সুযোগ সুবিধা দিলে দেশে পেঁয়াজের আবাদ বাড়বে।

দেশে পেঁয়াজের চাহিদা ৩০ থেকে ৩২ লাখ মেট্রিক টন। এবার উৎপাদনের আশা প্রায় ২৬ লাখ মেট্রিক টন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা