শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৬
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

সেনা অভ্যুত্থানে পত্রিকা বিক্রি কমেছে মিয়ানমারে

অনলাইন ডেস্ক::

মিয়ানমারে সেনা অভ্যুত্থান এবং নির্বাচিত অং সান সু চির সরকারের ক্ষমতাচ্যুতির ফলে জীবিকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটির পত্রিকা বিক্রেতা ও হকাররা। সামরিক জান্তার ক্ষমতা আরোহণে কমে গেছে পত্রিকা বিক্রি।

ইয়াঙ্গুনে ২০১২ সাল থেকে খবরের কাগজ বিক্রি করেন ৫০-বছর বয়সী অং কিয়াও মো। মো বলেন, সাধারণত প্রতিদিন সকালে তার নিয়মিত গ্রাহক থাকে। তবে অনেকেই তাকে বলেছেন, তারা পত্রিকায় সামরিক প্রধানকে দেখতে চান না।

সাম্প্রতিক রাজনৈতিক খবর জানতে মানুষ পত্রিকা কেনে, কিন্তু পত্রিকায় সেনাপ্রধানের ছবি দেখার পরে তারা আর পত্রিকা কিনতে চায় না। মানুষ বলে, তাদের ছবি দেখা বিরক্তিকর। এ অবস্থা চলতে থাকলে আমরা আর ব্যবসা করতে পারব না।

তিনি আরো বলেন, একটি লক্ষণীয় পার্থক্য হলো সরকারি পত্রিকার মাস্টহেড লাল থেকে নীল হয়ে গেছে, এমন একটি রং যা সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের সঙ্গে জড়িত।

জালিয়াতির অসমর্থিত অভিযোগে তুলে দেশটির সেনাবাহিনী এনএলডির ভূমিধসের নির্বাচনের জয়কে মেনে নিতে অস্বীকার করেছে। সেনাবাহিনী এনএলডি নেতাদের আটক করে, তার কমান্ডার জেনারেল মিন অং হ্লাইংয়ের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা