বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৪
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

আল-জাজিরার প্রতিবেদন নিয়ে জাতিসংঘের বিবৃতি

অনলাইন ডেস্ক::

বাংলাদেশ নিয়ে আল জাজিরার মিথ্যাচার চলছেই। এবার সংবাদ মাধ্যমটির দাবি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশ কন্টিজেন্টে বাংলাদেশের ইসরাইলি যন্ত্র ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি।

গেল সোমবার ‘All the Prime Minister’s Men’ শিরোনামে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর প্রামাণ্যচিত্র প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটি নিয়ে বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানানোর পরও থামছে না বিদেশি টেলিভিশন চ্যানেলটির মিথ্যাচার।

এবার বাংলাদেশের বিষয়ে আল-জাজিরা টেলিভিশনের দেয়া তথ্যের বিরোধিতা করলো খোদ জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আল জাজিরার প্রামাণ্যচিত্রে বাংলাদেশ যে ধরনের ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কোনো কন্টিনজেন্টে এরকম যন্ত্র ব্যবহারের প্রমাণ মেলেনি। কোনোভাবেই বাংলাদেশ চুক্তিভঙ্গ করেনি বলেও সাফ জানানো হয়।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি ইউনিফর্মড সদস্য রয়েছে। প্রতিটি শান্তি মিশনে তাদের মোতায়েনে জাতিসংঘের সুনির্দিষ্ট নির্দেশনাগুলো বাংলাদেশের সঙ্গে চুক্তিতে উল্লেখ রয়েছে। আল জাজিরার প্রামাণ্যচিত্রে যে ধরনের ইলেক্ট্রনিক যন্ত্রের কথা উঠে এসেছে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কন্টিনজেন্টে সে ধরনের কোনো যন্ত্র ব্যবহার করা হয় না।’

আল-জাজিরার প্রতিবেদন নিয়ে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক ব্যাখ্যা দিয়েছে বলে জানান জাতিসংঘের এ মুখপাত্র।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা