শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৯
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত, পুলিশের দাবি ডাকাত

ডেস্ক প্রতিবেদক:

কুমিল্লায় থানা ও ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কোমল্লা এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে ওই ঘটনা ঘটে। পুলিশ দাবি করেছে নিহতরা সবাই ডাকাত দলের সদস্য। এ ঘটনায় বুড়িচং থানার ওসিসহ তাদের চার সদস্যও আহত হয়েছেন।

নিহতরা হলেন, জেলার দেবিদ্বার উপজেলার চরবকর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বাবুল (৩৯), ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর দিঘিরপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল (২৬) এবং বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অলি মিয়া (৪৩)।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো.মাঈনুদ্দিন জানান, কুমিল্লায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বুড়িচং থানা পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন ডাকাত আহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এসআই মোজাম্মেল, এএসআই গোলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক।

পরে ঘটনাস্থল থেকে ৭টি মুখোশ, একটি পিস্তল, ১টি পাইপগান ও ৪ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র ও মাদকসহ ৬/৭টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা