শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৩
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

সাজিদ হাসান (মেহেরপুর) ::

০৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. ১৬:৩০ ঘটিকায় মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম, পুলিশ সুপার, মেহেরপুরের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সম্মানিত অভিভাবক জনাব মোঃ রেজাউল হক পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয়।

সম্মানিত রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। এসময় পুলিশের নিকট সেবা প্রত্যাশীদের সাথে ভাল ব্যবহার এবং জেলা পুলিশের আইন-শৃংখলা রক্ষার্থে পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান। অত্র জেলার সকল অফিসার-ফোর্সের সার্বিক কল্যাণ জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব জনাব জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সকল অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন); সকল ক্যাম্প ইনচার্জসহ মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।মেহেরপুর থেকে স্টাফ রিপোর্টার সাজিদ হাসান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা