শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

বাড়ি লকডাউন করতে গিয়ে দেখা গেল করোনা রোগী মার্কেটিং করতে বের হয়েছে শহরে

বিজলী ডেক্স:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি গ্রামে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করতে গিয়ে জানা গেছে তিনি ফার্নিচার কিনতে চট্টগ্রাম শহরে গেছেন।

শনিবার সকালে রাঙ্গুনিয়া উপজেলার মুরাদনগরে পুলিশ আক্রান্তের বাড়ি লকডাউন করতে গিয়ে এ তথ্য পেয়েছে।

রাঙ্গুনিয়া থানার এস আই মোহাম্মদ ইসমাইল হোসেন জুয়েল  বলেন, ‘শুক্রবার রাঙ্গুনিয়ার চার ব্যক্তির রিপোর্টে করোনা পজিটিভ আসার বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস থেকে জানানো হয়। নিয়ম অনুযায়ী আমরা বাকি তিন ব্যক্তির বাড়ি লকডাউন করে যখন চতুর্থ ব্যক্তির বাড়িতে যায় তখন জানতে পারি উনি ফার্নিচার কিনতে চট্টগ্রাম শহরের জুবিলি রোডে গেছেন।’

‘আসা-যাওয়ার পথে তিনি অনেককে আক্রান্ত করে থাকবেন। এ ধরনের ঘটনায় খুবই দুঃখজনক। আক্রান্ত ব্যক্তির সাথে যোগাযোগ করলে তিনি শহরে এক আত্মীয়ের খালি বাসায় আইসোলেশনে যাবেন বলে আমাদের জানিয়েছেন,’ যোগ করেন তিনি।

রাঙ্গুনিয়ার মুরাদনগর গ্রামের ওই ব্যক্তি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি নমুনা দিয়েছি দুই তারিখ। আজকে সকাল পর্যন্ত জানতাম না যে আমার রিপোর্ট পজিটিভ। জানি না বলেই শহরে ফার্নিচার কিনতে আসছি। এখন শহরে আমার এক আত্মীয়ের খালি বাসায় আমি আইসোলেশনে চলে যাব।’

তিনি শহরে আসার পথে গণপরিবহন ব্যবহার করেছেন বলে জানিয়েছেন।

উপসর্গ থাকার পরও আইসোলেশনে না থেকে আপনি ঘুরাঘুরি করছিলেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আইসোলেশনে থাকতে হয় সেটাই জানতেন না।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা