মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৩
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

এখন থেকে পুলিশই জনগনের দ্বারে দ্বারে গিয়ে পুলিশি সেবা পৌঁছে দেবে : ডিসি খাইরুল আলম

বিজলী অনলা্ডইন ডেক্স ::

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, পুলিশ বাহিনীকে আরো বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সারা দেশে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। এখন থেকে পুলিশ জনগনের দ্বারে দ্বারে গিয়ে পুলিশি সেবা পৌঁছে দেবে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বেলা ১২ টার দিকে এয়ারপোর্ট থানাধীন নথুল­াবাদ ফিসারী রোড এলাকায় ৩ ও ৪নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিট পুলিশিংয়ের মূল ধারণা হচ্ছে, পুলিশ কর্মকর্তারাই মানুষের কাছে তৃনমূল পর্যায়ে সেবা নিয়ে যাবেন।ওয়ার্ড এবং শহরের মহল­াগুলোকে বিটে বিভক্ত করে একজন উপ-পুলিশ পরিদর্শককে (এসআই) এর দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব প্রাপ্ত এ পুলিশ কর্মকর্তারাই এলাকার আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে খোঁজ রাখবেন ও প্রাথমিকভাবে ব্যবস্থা নেবেন।এর মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতি সহ সকল প্রকার অপরাধমুলক কাজ কমে আসবে।মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।পুলিশ ও জনগনের মধ্য সম্পর্কের সেতুবন্ধন তৈরী হবে।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন,আমরা বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশি সেবা নিয়ে জনগনের আরো কাছে যেতে চাই।মানুষের রিদয় জয় করতে চাই।জাতির পিতার স্বপ্নের সোনার দেশ গড়তে প্রধানমন্ত্রীর নের্তৃত্বে একটি স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকারিয়া রহমান জিকু বলেন, সমাজে ছোট ছোট অপরাধ থেকেই বড় বড় অপরাধের সৃষ্টি হয়।বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সকল স্তরের মানুষকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগে সমাজ থেকে সকল প্রকার অপরাধ দূর করে অপরাধ মুক্ত একটি সুন্দর সমাজ ব্যাবস্থা গড়ে তুলতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান, বিট অফিসার এসআই মোঃ মিজানুর রহমান, সহকারী বিট অফিসার এএসআই মোঃ নাজমুল ইসলাম, বিসিসি ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সহ কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা