শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২০
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে: কাদের

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন, ইউএনওর সুচিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে।

ওবায়দুল কাদের বলেন, করোনার সংক্রমণ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে। তবে সচেতনতার দিক থেকে গা–ছাড়াভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার দিক বিবেচনা করে জামিন দেওয়া হয়েছিল বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে বিএনপি নেত্রীর চিকিৎসার বিষয় চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তাঁর সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, সরকার ও আওয়ামী লীগ দেখিয়েছে, দুর্যোগ ও দুর্বিপাকে কীভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়।

কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, শিক্ষা বিষয়ক সম্পাদক সামছুন্নাহার , উপদপ্তর সম্পাদক সায়েম খান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া প্রমুখ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা