সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৪
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ : বরিশাল রেঞ্জের ডিআইজি

বিজলী ডেক্সঃ

জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, কোনভাবেই জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে পুলিশ। পুলিশকে সব ধরণের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান ডিআইজি। মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি শহরের স্টেশন রোডে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, ঝালকাঠিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময়ই ভাল থাকে। এখানের বাসিন্দারা পুলিশের কাছে সহযোগিতা করে। তাই আমি প্রথমেই ঝালকাঠি দিয়ে সব অনুষ্ঠানের সূচনা করে থাকি। এ সুনাম ধরে রাখতে হবে। এখানের সংসদ সদস্য আমির হোসেন আমু একজন গুণী মানুষ। তিনি দেশের প্রবীণ রাজনীতিবিদ। এ বয়সেও তিনি মানুষের সেবা করে যাচ্ছেন, এটা ঝালকাঠিবাসীর সৌভাগ্য।
ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি পিপি আবদুল মান্নান রসুল ও প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা