শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৪
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

আস্থাভাজন পুলিশ হতে হবে এবং নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে- বিএমপি কমিশনার

অনলাইন ডেক্সঃ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরীর ব্রজমোহন (বিএম) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।

সভাপতির বক্তৃতায় তিনি বলেন, ‘মাদক মুক্ত সমাজ গড়ার আন্দোলনে নামার আগে নিজেকে মাদক মুক্ত রাখতে হবে। মাদক খাবে আর পুলিশে চাকুরি করবে তা হবে না। অন্যকে শুদ্ধ করার আগে নিজেকে শুদ্ধ হতে হবে। আমাদের আকস্মিক ডোপ টেস্ট চলাকালে কোন পুলিশের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা পেলে শুধু চাকরিতেই নয়, ফৌজদারী আইনে মামলা করা হবে।

বিএমপি কমিশনার আরও বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ সেই জনতার পুলিশ হতে হলে নারী বান্ধব, আস্থাভাজন পুলিশ হতে হবে এবং নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে। কমিউনিটি পুলিশকে অন্তর্ভুক্ত করে বিট পুলিশিং আরও জোরদার করতে হবে।

বিট অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিট এলাকার প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকের মুঠোফোনে সংরক্ষিত প্রিয়জনদের নম্বরের তালিকায় বিট অফিসারদের সরকারি নম্বর যেন থাকে। এই নম্বর যেন হয় নিরাপত্তার নম্বর, আস্থার নম্বর, সেভাবে দ্বারে দ্বারে ঘুরে জনগণের সমস্যার কথা শুনতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিএমপি কমিশনার।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) রুনা লায়লার সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার-পিপিএম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখ) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান-পিপিএম (বার) প্রমুখ।

কল্যাণ সভা শেষে ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএমপি কমিশনার ও অতিরিক্ত কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা