সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০০
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

ভাষাসৈনিক মির্জা মাজহারুল আর নেই

বিজলী ডেক্স:

ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল সোয়া ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

বারডেম হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে সূত্র জানায়।

গত ৩০ সেপ্টেম্বর বারডেমে আইসিইউতে ভর্তি হন ডা. মির্জা মাজহারুল। মৃত্যুর আগ পর্যন্ত বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি চিফ কনসালটেন্ট ছিলেন প্রবীণ এই চিকিৎসক ও ভাষাসংগ্রামী।

১৯৫২ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন প্রখ্যাত এই চিকিৎসক। ১৯৮৫ সালে তিনি ঢাকা মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক লাভ করেন।

বারডেম জেনারেল হাসপাতালে আজ বাদ জোহর জানাজা হবে ডা. মাজহারুলের। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন তিনি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা