রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৮
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন, মাওলানা নূরুল ইসলাম

অনলাইন ডেক্স:

ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজারুনুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলামকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি এর আগে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন।

সম্প্রতি হেফাজতের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে পদটি শূন্য হয়। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে গত ২৩ ডিসেম্বর এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হেফাজত।

এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটিও পূর্ণ গঠন করা হয়েছে। মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করা হয়েছে ঢাকা মহানগর কমিটিতে। মাওলানা তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।

সূত্রমতে, বুধবারের বৈঠকে সংগঠনের নায়েবে আমির ঢাকা জামিয়া নূরিয়া কামরাঙ্গিচরের মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জিকে সিনিয়র নায়েবে আমির, সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যুগ্ন মহাসচিব হিসেবে মনোনিত করা হয়। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিধি আরও বৃদ্ধি করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা