শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪২
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

পিএসসির নতুন সদস্য হলেন অধ্যাপক উত্তম কুমার

অনলাইন ডেস্ক::

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে অধ্যাপক ডা. উত্তম কুমার সাহাকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন।

আদেশে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে ঘটবে সেই সময় পর্যন্ত পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন উত্তম কুমার।

মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যান এবং আরও ১২ জন সদস্য হিসেবে কমিশনে দায়িত্বে রয়েছেন। ডা. উত্তমকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা