বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৪
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

অবশেষে নায়িকা হয়ে চলচ্চিত্রে ফিরেছে দিঘী

অনলাইন ডেক্সঃ

শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া দীঘি এখন আর ছোট নেই। সে এখন স্টামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বহু দিন ধরেই শোনা যাচ্ছিল চলচ্চিত্রে সে নায়িকা হয়ে আসবে। তার এ যাত্রা শুরু হয়েছে। জানা যায়, শাপলা মিডিয়ার ব্যানারে একসঙ্গে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এরমধ্যে টুঙ্গিপাড়ার মিয়াভাই নামের একটি সিনেমার কাজও শুরু করেছেন। আরেকটির নাম ধামাকা। দুটি সিনেমাতেই দীঘির নায়ক হিসেবে দেখা যাবে নতুন নায়ক শান্ত খানকে। দিঘী জানান, দুই বছর ধরে সিনেমায় কাজ করবো করবো করে আর করা হয়ে ওঠেনি। অবশেষে নায়িকা হয়ে ফিরলাম। নায়িকা হয়ে কাজ শুরু করতে পারাটা আনন্দের। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সফল হতে পারি। নিজের সেরাটা দিয়েই চুক্তিবদ্ধ হওয়া চলচ্চিত্রগুলোতে কাজ করবেন উল্লেখ করে দিঘী বলেন, সিনেমাগুলোর গল্প আমার কাছে ভালো লেগেছে। আমাকে যে চরিত্র দেয়া হয়েছে, নিজের সেরাটুকু দিয়ে তা করার চেষ্টা করবো। তিনি বলেন, শুটিং আমার কাছে নতুন কিছু নয়। তবে নতুন যেটি তা হচ্ছে, আগে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছি, আর এখন নায়িকার ভূমিকায়। পার্থক্য এতটুকুই।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা