শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১০
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসেন? প্রশ্ন করলেন সারজিস

বিজলী ডেস্ক::

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম জানান, ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসে বলে তিনি প্রশ্ন করেছেন। আন্দোলনের সময়ে নীরব থেকে নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে উপদেষ্টা পরিষদে দেখতে চান না।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ফারুকীসহ শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে নিয়ে চলছে বেশ সমালোচনা।

ফারুকী ক্ষমতার কাছাকাছি থাকার জন্য তোষামোদি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি ফারুকীকে বিগত এই ৩৬ জুলাই কোন সময়ে সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে কখনও অবস্থান নেননি। তিনি তার পুরো সময়ে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেখানে তার মতো করে তুষামদি করা দরকার সেভাবে করেছে।’

এরপর বলেন,‘ হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে। সবাই এক কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তোষামোদি করবে না। কেউ একটা লাইন লিখে কেউ একটা শব্দ বলে তোষামোদি করে।’

‘এই ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসে। আমাদের জায়গা থেকে আমরা সেদিন স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে বলি এরকম নীরব থাকা কঠিন সময়ে নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে উপদেষ্টা পরিষদে দেখতে চায় না। তারা কোনোদিন আন্দোলনের স্পিরিটকে ধারণ করতে পারে না।’

সারজিসের কথায়, ‘যদি পারতো তাহলে তারা তখন তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতো। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো সামগ্রিক অভ্যুত্থানকে ধারণ করেছিল ধারণ করছে এবং স্পিরিটটিকে সামনের সময়েও ধারণ করার মতো মানসিকতা রাখে শুধু তাদেরকে দিয়ে অন্তবর্তীকালীন সরকার পরিচালনা হওয়া উচিত।’

শেষে তিনি বলেন, ‘যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক দেশে থেকে দেশের বাইরে থেকে হোক সমর্থন জানিয়েছে সে সময়ে সৎ সাহস দেখিয়েছে সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত। সরকারের ভালোটাকে ভালো বলবো। সীমাবদ্ধতাকে সরাসরি কটাক্ষ করবো।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা