শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৭
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

আবারও গান গেয়ে তোপের মুখে, হিরো আলম

বিনোদন ডেক্স:

একের পর এক গান গাইছেন। আর আলোচনাতেও থাকছেন সেভাবেই। তবে এবার হিন্দি গান গেয়ে আলোচনায় এলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।  ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আলম। এরপর নানা ধরনের গান, গেয়ে অবশেষে গাইলেন হিন্দি গান। তবে এক শ্রেণির নেটীজেনরা অবশ্য হিরো আলমকে ছেড়ে দেননি।  সোশ্যাল মিডিয়ায় মন্তব্য দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছেন। বলা যায় মন্তব্য ছুঁড়ে তোপের মুখে ফেলেছিলেন হিরো আলমকে। তবে আলম সেসবকে পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন নিজের মতো করে। তার বিরুদ্ধে একটি গান নকলের অভিযোগে মামলা হলেও তিনি তা নিয়ে মাথা ঘামননি বরঞ্চ মামলাকারীই যে হিন্দি গান থেকে নকল করেছেন সে প্রমাণও যোগাড় করে ফেলেছেন তিনি।

সোমবার (২১ ডিসেম্বর) প্রকাশিত গানটির শিরোনাম ‘আজা ম্যারে পাস’। এর সংগীতায়োজন করেছেন মম রহমান। গানটি এরই মধ্যে ৫০ হাজারেরও বেশি ভিউ পেয়ে গেছেন ভাইরাল যুবক হিরো আলম। গানটির শুরুতে হিরো আলম ভিডিওতে বলেন, ‘আমি কোনো গায়ক না, শিল্পী না। আমি ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না!’

গান গাইতে গিয়ে ভুলভ্রান্তি হলে সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বানও জানান হিরো আলম। এরপর তিনি উর্দুসহ আরও অন্য ভাষায় গান গাইবেন বলেও জানান আশরাফুল আলম।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা