রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১১
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

১ কোটি টাকা দান করলেন গৌতম গম্ভীর

অনলাইন ডেস্ক::

অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা দান করলেন বিজেপি সাংসদ ও ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। খবর আনন্দবাজারের।

ভারতের প্রাক্তন ওপেনার অবসরের পর বিজেপি-তে যোগ দেন ২০১৯ সালে। পূর্ব দিল্লি থেকে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন গম্ভীর।

গম্ভীর বলেন, ‘সকল ভারতীয়র স্বপ্ন ছিল রাম মন্দির। শেষ পর্যন্ত তা তৈরি হচ্ছে। আমার বিশ্বাস একতা এবং প্রশান্তির পথে বড় ভূমিকা নেবে রাম মন্দির। আমার পরিবারের পক্ষ থেকে ছোট একটি অনুদান রইল।’

দলের পক্ষ থেকে কুপনের মাধ্যমে অনুদান চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন দিল্লির বিজেপির নেতারা। দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক কুলজিত চহাল বলেন, ‘১০, ১০০ এবং ১০০০ টাকার কুপন করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে অনুদান চাওয়া হবে।’

১০০০ টাকার ওপরে অনুদান দিতে চাইলে চেকের মাধ্যমে দিতে হবে বলে জানিয়েছেন কুলজিত। বিজেপি কর্মীরা ছাড়াও আরএসএস, ভিএইচপি এবং আরও অনেক দলীয় কর্মী এই কাজে এগিয়ে এসেছেন বলে জানিয়েছেন তিনি। কুলজিত জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে অনুদান সংগ্রহ করা হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা