বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:১৮
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

লিটনের পর সাজঘরে শান্ত

  অনলাইন ডেস্ক::

ওয়েস্ট ইন্ডিজ তরুণদের গড়া দলের বিপক্ষেই করুণ অবস্থা লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর।

জাতীয় দলের ওপেনার লিটন দুই ম্যাচে দুই ম্যাচের অভিজ্ঞ আকিল হোসেনের বলে বিভ্রান্ত। তিনে ব্যাটিংয়ে নামা শান্তরও একই অবস্থা। প্রথম ম্যাচে ১ রানে আউট হওয়া শান্ত শুক্রবার ফেরেন মাত্র ১৭ রানে।

আগের ম্যাচে আকিল হোসেনের স্পিনের শিকার হওয়া শান্ত শুক্রবার ফেরেন জেসন মোহাম্মদের অফ স্পিনে।

জাতীয় দলের এই টপঅর্ডার দুই ব্যাটসম্যানের স্পিন দুর্বলতা প্রকাশ পেয়েছে ক্যারিবীয় সিরিজে।

শুক্রবার আগে ব্যাট করে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৪৮ রানে অলআউট উইন্ডিজ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন লিটন (২২)। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭৭ রানে আউট নাজমুল হোসেন শান্ত। সাজঘরে ফেরার আগে ২৬ বলে করেন ১৭ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২৬ ওভারে খেলা শেষে ২ উইকেট হারিয়ে ১০৬ রান। জয়ের জন্য শেষ ২৬ ওভারে প্রয়োজন ৪৩ রান। ৪৯ ও ১৬ রানে ব্যাট করছেন তামিম-সাকিব।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা