বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৮
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

পেছাল টাইগারদের নিউজিল্যান্ড সফর

অনলাইন ডেস্ক::

করোনা পরিস্থিতিতে এক সপ্তাহ পেছাল বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর। ২০ মার্চ থেকে শুরু হবে সিরিজ।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। কোয়ারেন্টাইন শেষে ১৩ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা ছিল তাদের। আর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল ১৭ ও ২০ মার্চ। তবে নতুন সূচি অনুযায়ী ডুনেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২০, ২৩ ও ২৬ মার্চ।

এ ছাড়া ২৩ মার্চের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২৮ মার্চ। বাকি দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও পহেলা এপ্রিল। ম্যাচগুলো হবে হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, করোনা পরিস্থিতির চ্যালেঞ্জ আর বাংলাদেশ দলের পর্যাপ্ত অনুশীলনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা