বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৪
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

ধাক্কা সামলে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে প্রথম দুই দিন ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ দল। তৃতীয় দিনে ঘুরে দাঁড়াবার ইঙ্গিত দিয়েও সফল হতে পারেনি ক্যারিবীয়রা। টাইগারদের বোলিং তোপে শেষ দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। মাত্র ৬ রানে শেষের ৫টি উইকেট হারিয়েছে সফরকারীরা। অলআউট হয় ২৫৯ রানে। আর বাংলাদেশ পায় ১৭১ রানের লিড।

বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেই ধাক্কা খেয়েছে স্বাগতিকরাও। স্কোর বোর্ডে ১ রান তুলতেই হারিয়ে ফেলে ২ উইকেট। কোন রান না করেই ফিরে যান ওপেনার তামিম ইকবাল। শান্ত ফিরে যান ৫ রান করে। টিকতে পারেননি আরেক ওপেনার সাদমানও। তার ব্যাট থেকে আসে ৫ রান।

দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে ৩ উইকেটে ৪৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা। মুমিনুল ৩১ এবং মুশফিক ১০ রান নিয়ে উইকেটে অপরাজিত আছেন।

শুরুতে ধাক্কা খেলেও সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। সফরকারীদের চেয়ে এখন ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ। হাতে আছে ৭ উইকেট। চতুর্থ দিনে উইকেট ধরে রেখে লিড বাড়াতে পারলে দুশ্চিন্তা বাড়বে উইন্ডিজদের।

এর আগে ২ উইকেট ৭৫ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শীতের মিষ্টি সকালেই তা তেঁতো করে দেন তাইজুল। তার স্পিন জাদুতে সকালের প্রথম বলেই উইকেটের দেখা পায় স্বাগতিকরা। মাঝে লড়াইয়ে আভাস দিলেও শেষ পর্যন্ত টাইগারদের ঘূর্ণি জাদুতে খেই হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। বাংলাদেশের হয়ে মিরাজ নেন ৪টি উইকেট। এছাড়া তাইজুল, নাঈম এবং মোস্তাফিজ নেন ২টি করে উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা