বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৭
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

৯টি ইউনিটের দেড় ঘণ্টার প্রচেষ্টায় বরিশাল শের-ই বাংলার আগুন নিয়ন্ত্রণে

বিজলী ডেস্ক :

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিস।

রবিবার (১৩ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

জানা গেছে, আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পরপরই আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনেরা ছোটাছুটি শুরু করে। অনেকে আতঙ্কিত হয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আসে। ভবনের ভেতরে থাকা রোগীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, হাসপাতালের নতুন ভবনের নিচতলার কক্ষে আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই বলা যাচ্ছে না।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা