শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০২
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

বরিশালের উজিরপুরে শিক্ষার্থী বহনকারী ভ্যান খালে পড়ে দুই শিশু নিহত

স্টাফ রিপোর্ট:

উজিরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বহনকারী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় ভ্যানে থাকা অপর ১০ শিক্ষার্থীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উজিরপুর উপজেলা সদরের মুলপাইন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উজিরপুরের মুলপাইন এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের মেয়ে লামিয়া (৭) ও সাকরাল এলাকার সেলিম হাওলাদারের ছেলে আব্দুল্লাহ (৭)। তারা দুইজনই মুলপাইন দারুস সুন্নাত মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনায় ওই দুই শিক্ষার্থীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মাকসুদুর রহমান।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা