শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৬
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

৭৪ কিলোমিটার গতিতে বরিশালে উপর ঝড়….

অনলাইন ডেক্স:
বরিশালের উপর দিয়ে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বয়ে গেল ঝড়ো হাওয়া। বাতাসের সঙ্গে ছিল আকাশের কালো মেঘসহ ছিটেফোঁটা বৃষ্টিও। তবে ঝড়ে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল পৌনে আটটার দিকে এ ঝড়ো হাওয়া শুরু হয়। প্রায় ২৫ মিনিট তাণ্ডব চালিয়ে বাতাস বন্ধ হয়ে যায়। তবে মেঘের ডাকে কম্পিত হয়ে ওঠে বরিশাল।

বরিশাল আবহাওয়া অফিসের বেলুন মেকার বেল্লাল হোসেন জানান, চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়োহাওয়া বরিশালের উপর দিয়ে বয়ে গেল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার বেগে (৪০ কেটিএস)। পরে আস্তে আস্তে বাতাসের গতিবেগ কমে স্বাভাবিক হয়ে যায়। তখন আবহাওয়ার স্বাভাবিক তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি।

মেঘলা হয়ে আছে আকাশ
আবহাওয়া অফিসের মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা